× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিকলীতে গরু লুটের অভিযোগে মামলা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ২২:৫৫ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ২৩:৪৩ পিএম

নিকলীতে গরু লুটের অভিযোগে মামলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ডেইরি ফার্ম থেকে গরু লুটের অভিযোগ এনে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে নিকলী থানায় মামলা করেছেন মো. আনোয়ার হোসেন নামে এক উদ্যোক্তা

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী আরিফ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এজাহারের বরাতে তিনি জানান, উপজেলার মির্জাপুর গ্রামের পশ্চিমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের পাশে অবস্থিত তাপসী ডেইরি ফার্মে সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা ফার্মের পাহাড়াদার মো. উসমান ও মো. আরিফ বিল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে সাতটি গাভী নিয়ে যায়। গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

ফার্মের মালিক মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকলী শাখা থেকে ঋণ তিনি খামারটির করেছিলেন।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, তথ্য-উপাত্ত সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত ও লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা