× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী : দুর্জয়

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৪০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ২০:৫৮ পিএম

দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। প্রবা ফটো

দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। প্রবা ফটো

আওয়ামী লীগ সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের কথা চিন্তা করেছেন। তারা দেশের মানুষের উন্নয়নের কথা ভাবেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউট মাঠে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ক্রিকেটার দুর্জয় বলেন, ‘মানিকগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয়, দেশের সব মানুষের দায়িত্ব নিয়েছেন। তিনি ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ এখন ৩৫তম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অস্থিতিশীল বাংলাদেশ এখন স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে।’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান আলাই, পয়লা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা