× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় টিএমএসএস মেডিকেলে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা চালু

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ২১:৫১ পিএম

বগুড়ায় টিএমএসএস মেডিকেলে বৈকালিক বিশেষজ্ঞ সেবার উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বগুড়ায় টিএমএসএস মেডিকেলে বৈকালিক বিশেষজ্ঞ সেবার উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা চালু হয়েছে। 

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ওই হাসপাতালের ক্যান্সার ইউনিটের কনফারেন্স রুমে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ‘আকতার মিতুলী ট্রাস্ট’-এর মূখ্য ট্রাস্টি রোটারিয়ান মিতুল মাহবুব। 

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখা শুরু করবেন। রোগীদের উপস্থিতি বেশি হলে গভীর রাত পর্যন্ত তা চলবে। মেডিসিন, কার্ডিওলজি, ইউরোলজি এবং নেফ্রোলজিসহ ১৬টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জামিলুর রহমান। বক্তৃতা করেন, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার, টিএমএসএস-এর পরামর্শক সারোয়ার মাহমুদ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, বগুড়ার সিভিল সার্জন মোহম্মদ শফিউল আযম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক মতিউর রহমান, টিএমএসএস হার্ট সেন্টারের পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মজিবর রহমান টিএমএসএসর উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা