× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ৬ কেজি তারসহ আটক ২

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৭:১৫ পিএম

আটক ইফাজুল ইসলাম ও আবু হানিফ। প্রবা ফটো

আটক ইফাজুল ইসলাম ও আবু হানিফ। প্রবা ফটো

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির অভিযোগে দুজনকে আটক করেছে খুলনা আনসার ব্যাটালিয়ন-৩ সদস্যরা। সোমবার (১৬ জানুয়ারি) সকালের দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের ইফাজুল ইসলাম এবং কুষ্টিয়ার খাড়ারা এলাকার আবু হানিফ । খুলনা আনসার ব্যাটালিয়ন-৩ অধিনায়ক চন্দন দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তার কাটার সরঞ্জামা ও ছয় কেজি তামার তারসহ জব্দ করা হয়।’

চন্দন দেবনাথ আরও বলেন, ‘উদ্ধারকৃত মালামালসহ আসামিদেরকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা উভয়েই দুই দিন আগে কাজের সন্ধানে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসে।’  

গত ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লাখ ৩ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়ান। 

এদিকে কয়লা সংকটে তিন দিন ধরে বন্ধ রয়েছে বহুল আলোচিত বাগেরহাটের  রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 

তাপকেন্দ্র থেকে জানা গেছে, কয়েকদিন ধরে রিজার্ভ কয়লা দিয়ে উৎপাদন চালু রাখা হলেও রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় ও ডলার সংকটে নতুন কয়লা না আসায় গত শনিবার থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ এই উৎপাদন স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে এখন ও বলতে পারছেন না তাপ বিদ্যুৎকেন্দ্রর কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা