× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় আহত পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে আহত লাখাই উপজেলার পরিবার পরিকল্পনা সহকারী শিখা রাণী দাশ মারা গেছেন। গত শনিবার তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে সিলেট থেকে ঢাকা নেওয়ার পথে শিখা মারা যান বলে তার এক সহকর্মী জানান। 

ওই সহকর্মী জানান, শনিবার সন্ধ্যায় জেলা শহর থেকে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে শিখা তার বাবার বাড়ি যাচ্ছিলেন। পাতারিয়া এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে শিখাকে বহন করা অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে শিখা গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শিখার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। প্রায় তিন বছর আগে তার স্বামী স্কুল শিক্ষক অমল চন্দ্র দাশ মারা গেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা