× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ০৮:২৮ এএম

জয়পুরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রবা

জয়পুরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রবা

জয়পুরহাটে এক মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (১৫ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কালাই উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল আলীম, কালাই পূর্বপাড়ার জহুরুল ইসলাম ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মেহেদী হাসান।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির প্রলোভন দেখিয়ে তাদের কাছ হতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা