× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:২৭ পিএম

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রবা ফটো

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।

রবিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপশী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এর মধ্যে বাসা ছাড়াও কয়েল ফ্যাক্টরি, বেকারি, ও একাধিক খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ ছিল।

উপজেলা সহকারী কমিশনার বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকায় তিতাসের উচ্চচাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে। আজ চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা