× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়ালাইসিসে ভর্তুকি বাতিলের প্রতিবাদ : মোস্তাকিমকে জামিন দিল আদালত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৫২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

রবিবার মোস্তাকিমের জামিন আদেশের পর আদালত চত্বরে তার মা ও অন্যান্য স্বজনেরা। প্রবা ফটো

রবিবার মোস্তাকিমের জামিন আদেশের পর আদালত চত্বরে তার মা ও অন্যান্য স্বজনেরা। প্রবা ফটো

চট্টগ্রামে ডায়ালাইসিসের ভর্তুকি বাতিলের প্রতিবাদে হওয়া আন্দোলন থেকে গ্রেপ্তার হওয়া মো. মোস্তাকিমকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাকিমকে আইনি সহায়তা দেওয়া মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান।

ছেলের জামিনের খবরে উচ্ছ্বাস জানিয়েছেন মোস্তাকিমের মা নাসরিন আক্তার।

তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। বিপদের দিনে পাশে দাঁড়ানো সবাইকে ধন্যবাদ। এখন আমি আমার ছেলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করেন কিডনি রোগী ও তাদের স্বজনরা। সেখান থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছিল বাহিনীটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা