× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ী মাসুরার বাবাকে মুদি দোকান করে দিলেন জীশান মীর্জা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২৩:৪৯ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ২৩:৫৮ পিএম

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবাকে মুদি দোকান করে দিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী জীশান মীর্জা। প্রবা ফটো

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবাকে মুদি দোকান করে দিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী জীশান মীর্জা। প্রবা ফটো

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবাকে মুদি দোকান করে দিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী জীশান মীর্জা। সাতক্ষীরা শহরতলীর বিনোরপোতা এলাকায় মাসুরার বাড়িতে শনিবার (১৪ জানুয়ারি) দোকান তৈরির কাজ শেষ হয়।

মাসুরার বাবা রজব আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বিক্রি করতাম। কয়েক বছর ধরে অসুস্থ্য। তাই ব্যবসা করতে পারি না। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হওয়ায় মাসুরা আমাকে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনো এক সময়ে চোর তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায়। এতে আমি খুব বিপাকে পড়ে যাই।’

মাসুরার বাবার ভ্যান চুরি হওয়ার সংবাদটি পত্রপত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পান পুনাকের সাবেক সভানেত্রী ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের পত্নী জীশান মীর্জা। সংবাদটি দেখা মাত্রই তিনি মাসুরার বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করে তার খোঁজখবর নেন। তিনি মাসুরার বাবাকে মুদি দোকান করার পরামর্শ দেন।

জীশান মীর্জার প্রস্তাবে আগ্রহ প্রকাশ করলে তিনি পুনাকের সাবেক সাব-ইন্সপেক্টর হাফিজের মাধ্যমে মাসুরার বাবাকে একটি খামে করে আর্থিক সহায়তা পাঠিয়ে দেন। তার দেওয়া সহযোগিতায় মাসুরার বাবা দোকানঘরটি নির্মাণ করেন।

এ বিষয়ে পুনাক সভানেত্রী জীশাণ মীর্জা বলেন, ‘সাতক্ষীরায় আমার দাদা ও নানার বাড়ি। যদিও আমার জন্ম ঢাকাতে। লেখাপড়াও ঢাকাতে করেছি। তারপরেও সাতক্ষীরার মানুষের প্রতি আমার একটা টান রয়ে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা