মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:০৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৯ পিএম
বিএনপি নেতা রুবেল হোসেন। প্রবা ফটো
কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রুবেল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার দুপুরে শহরের গাইটাল ফার্মের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার রুবেল হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিজ দোকান থেকে তাকে ১৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।