× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ মাস পর ফের চালু খুলনার সোনালী জুট মিলস

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৯:৫৮ পিএম

পুনরায় চালু খুলনার সোনালী জুট মিলস। প্রবা ফটো

পুনরায় চালু খুলনার সোনালী জুট মিলস। প্রবা ফটো

খুলনা নগরীর সোনালী জুট মিলস আবার চালু করা হয়েছে। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর খুলনা নগরীর সোনালী জুট মিলস আবার চালু করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে ১৪০ শ্রমিক নিয়ে পুনরায় মিলসটি চালু করা হয়।

সোনালী জুট মিলসের ব্যবস্থাপক মীম তালুকদার মিলস চালুর বিষয়টি জানিয়ে বলেন, ‘জুট মিলসটি চালু রাখতে মিলসের চেয়ারম্যান শামছুন্নাহার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে। নতুন করে সোমবার (৯ জানুয়ারি) মেসার্স রাসেল এন্টারপ্রাইজের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়।’

মেসার্স রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামিম রেজা বলেন, ‘মিলসটি থেকে প্রতিদিন ২০ টন পণ্য উৎপাদন করা যাবে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ১৪০ জন শ্রমিককে কাজে নেওয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আরও প্রায় দুই হাজার শ্রমিক নেওয়া হবে। মিলসটিতে চার ধরনের বস্তা তৈরি করা হবে। ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বস্তা রপ্তানিতে চুক্তিবদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০ দিনের পাট মজুদ রয়েছে। আরও নতুন করে পাট কেনা হবে। মিলসের আগের শ্রমিকরাও কাজের সুযোগ পাবেন। শ্রমিকদের বিজেএমসির নির্দেশনা অনুযায়ী মজুরি দেওয়া হবে।’ 

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজিএ) জেনারেল সেক্রেটারি আব্দুল বারিক খান বলেন, ‘খুলনার মিরেরডাঙ্গার সোনালী জুট মিলসটি ব্যক্তি মালিকানাধীন। কয়েক মাস ধরে মিলসটি বন্ধ রয়েছে। মালিক মিলসটি চালু রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়। তবে মিলসটি নতুনভাবে চালু করার বিষয়টি এখনও জানি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা