× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সহকারী হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করছেন ভারতের সহকারী হাইকমিশন। প্রবা ফটো

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করছেন ভারতের সহকারী হাইকমিশন। প্রবা ফটো

রাজশাহীতে দুদিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এতে অংশ নেন এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।

শুরুতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান মনোজ কুমার। পরে তারা নগরীর ফুটপাত, শহীদ মিনার ঝেড়ে পরিষ্কার করেন। নগরবাসীকে দেন সচেতনতামূলক বার্তা। প্রথম দিন তালাইমারি থেকে আলুপট্টি পর্যন্ত এই কার্যক্রম চলে।

মনোজ কুমার বলেন, ‘প্রতি বছর ১৪ই জানুয়ারি ভারত রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালন করে। এর অংশ হিসেবে বিশ্বের সব রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন প্রতিদিন দুই ঘণ্টা করে এই কার্যক্রম পরিচালনা করেন।’

ভারতজুড়ে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন পরিষ্কার অভিযান চলে আসছে। বিশ্বের বিভিন্ন ভারতীয় অফিসে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি প্রথম শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা