× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইজতেমায় আজ যৌতুকবিহীন বিয়ে

টঙ্গী প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১০:০৯ এএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১১:৩৮ এএম

শুক্রবার জুমার নামাজের সময় তোলা ছবি। আরিফুল আমিন

শুক্রবার জুমার নামাজের সময় তোলা ছবি। আরিফুল আমিন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। এবারের ইজতেমায় শনিবার (১৪ জানুয়ারি) আসরের নামাজের পর ইসলামী শরিয়া অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।

হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানা বিড়ম্বনা উপেক্ষা করে তাবলিগ জামাতের এই বৃহৎ আসরে অংশ নিতে ছুটে এসেছেন টঙ্গীর তুরাগতীরে।

ইসলামী ভাবধারায় ‘মোহরে ফাতিমা’ অনুসরণে কনের সম্মতিতে ও বরের উপস্থিতিতে ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ে পড়াবেন ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা জোহায়রুল হাসান। এ বিয়েতে আগ্রহী অভিভাবকদের বিকালের আগেই নাম লেখানোর অনুরোধ করা হয়েছে।

ফজরের নামাজের পর পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা খুরশিদ আলমের বয়ানের মাধ্যমে আজকের কার্যক্রম শুরু হয়েছে। ইমান, আমল ও আখলাকের এ বয়ান উর্দু ভাষায় হলেও তাৎক্ষণিক বাংলা, ইংরেজি, হিন্দি, তামিলসহ ১০টি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে।

বয়ান শোনার জন্য ময়দানে বিশেষ ধরনের পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে, তবে স্থানসংকুলান না হওয়ায় বহু মুসল্লি আশপাশের রাস্তায় ঠাঁই নিয়েছেন। তারা শীতে আর ঠান্ডা বাতাসে গুটিসুটি হয়ে আছেন। তারা অভিযোগ করেন, বয়ান স্পষ্ট শুনতে পারছেন না।

ইজতেমা উপলক্ষে টঙ্গীর আবাসিক এলাকাগুলোয় প্রায় সব বাড়িঘরে মেহমান এসেছেন, ফজরের পর তারা ইজতেমা ময়দানে ছুটে যাচ্ছেন বয়ান শুনতে। তবে নিরাপত্তার কারণে জামাতবদ্ধ মুসল্লি ছাড়া বাইরে থেকে আসা লোকজনকে গেটে আটকে দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে ব্যক্তিগতভাবে আসা মুসল্লিরা ময়দানের বাইরে থেকে আম বয়ান শুনছেন।

সকাল ১০টার পর জোহরের নামাজের আগ পর্যন্ত বিরতিতে সকালের নাশতা তৈরি, খাওয়া, গোসলসহ অন্যান্য কাজ করছেন আগতরা। প্রতিটি খিত্তায় তিন-চার জন মুসল্লি পালাক্রমে রান্নার কাজ করছেন।

ইজতেমা ময়দান পূর্ণ হয়ে গেলেও মুসল্লিরা এখনও আসছেন। বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি আসা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আগত বিদেশির সংখ্যা প্রায় ৫ হাজার বলে তথ্যবিষয়ক জিম্মাদার মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন।

তাবলিগ জামাতে বিভেদ সৃষ্টি, বৈশ্বিক মন্দা ও যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় বিদেশি মেহমানের সংখ্যা আগের চেয়ে কম বলে সংশ্লিষ্টদের ধারণা।

দ্বিতীয় পর্বের আন্তর্জাতিক পাসবিষয়ক জিম্মাদার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিপুলসংখ্যক বিদেশি মেহমান অপেক্ষায় রয়েছেন পরবর্তী পর্বে অংশগ্রহণের জন্য।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা