জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১০:০৪ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম
শুক্রবার জয়পুরহাট সংগীত চক্রের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন জাফর ইমাম। প্রবা ফটো
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে/ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে/ মেঘেদের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দের এমন কিছু গান নিজের কণ্ঠে গেয়ে শোনান শিল্পী জাফর ইমাম।
জয়পুরহাট সংগীত চক্রের তিন যুগপূর্তি অনুষ্ঠানোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে জাফর ইমামের কণ্ঠে মান্না দের এমন কালজয়ী গানগুলো উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে জয়পুরহাট পৌরসভা ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংগঠনটির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী, জয়পুরহাট সংগীত চক্রের প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানিসহ অনেকে।