রংপুর অফিস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:৪০ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২২:৫০ পিএম
প্রতীকী ছবি
রংপুরে ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বদরগঞ্জ পৌর শহরের ১৩নং রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর জিআরপি পুলিশের সদস্য আল আমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার বিকালে ৫টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন ছেড়ে আসে। ছাদের ওপর পাঁচ থেকে সাতজন যুবক ছিল। তারা ট্রেনের ছাদে লাফালাফি করার একপর্যায়ে এক যুবক মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার বাম হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।’
চিকিৎসক তাবাসসুম বিনতা বলেন, ‘ওই যুবকের বাম হাত ঘটনাস্থলেই কাটা পড়েছে। রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।’