× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামবাংলার নির্মল বিনোদন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:২৩ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মেতেছে কিশোরগঞ্জ। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে সদর উপজেলার জালুয়াপাড়া শিয়ালমারা বন্দে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজন দেখতে সেখানে হাজির হয় কয়েক হাজার মানুষ। বড়, মাঝারি ও ছোট এই তিনটি গ্রুপে ৭০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে বড় গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০ হাজার টাকা। 

মাঝারি গ্রুপের প্রথম পুরস্কার ছিল ৩০ হাজার, দ্বিতীয় ১০ হাজার এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা। ছোট গ্রুপের প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পাঁচ হাজার এবং তৃতীয় পুরস্কার ছিল তিন হাজার টাকা। প্রধান অতিথি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

প্রতিযোগিতার বড় গ্রুপে টাঙ্গাইলের আবুল ড্রাইভার প্রথম, কটিয়াদীর বনগ্রামের শাহাব উদ্দিন দ্বিতীয় এবং জামালপুরের মাদারগঞ্জের নজরুল ইসলাম তৃতীয় হন। মাঝারি গ্রুপে ব্রাহ্মণবাড়িয়ার সোনার বাংলা প্রথম, কটিয়াদীর বনগ্রামের শাহাব উদ্দিনের জয় বাংলা দ্বিতীয় এবং কটিয়াদী কায়স্থপল্লীর রুহুল আমিন তৃতীয় হন। ছোট গ্রুপে কিশোরগঞ্জ সদর জালুয়াপাড়ার মহির উদ্দিন প্রথম, পাকুন্দিয়া দরগাবাজারের সবুজ বাংলা দ্বিতীয় ও পাকুন্দিয়া বুরুদিয়ার মাইন উদ্দিনের ঘোড়া তৃতীয় হয়েছে। 

সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনেকদিন পর ঘোড়দৌড় দেখে অভিভূত হয়েছি। এমন একটি আয়োজনে প্রায় লাখো মানুষের উপস্থিতি আমাকে বিমোহিত করেছে। এ ধরনের উদ্যোগ যত বেশি নেওয়া হবে আমাদের গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্ম তত বেশি জানতে পারবে। 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা অংশ নেবে তা আশা করিনি। মানুষ এখন তার শেকড়ে ফিরে যেতে চায়। এই আয়োজন তারই প্রমাণ। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে।’ 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ’উপজেলা পরিষদের পক্ষ থেকে গ্রামীণ ঐতিহ্য আবারও নতুন করে ফিরিয়ে আনা হবে।’ 

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা