মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:১৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২২:৫৪ পিএম
পুরস্কার বিতরণ করছেন প্রতিমন্ত্রী। প্রবা ফটো
বিএনপি ভোটে আসে নির্বাচনকে বিতর্কিত করতে। আবারও ষড়যন্ত্র চলছে। তারা বড় বড় কথা বলছে, মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। তারা কখনও মুক্তিযুদ্ধের কোনো বিষয়কে সম্মান করেনি। তারা গ্রেনেড হামলা করেছে। বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। শুক্রবার মেহেরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৫০০ জায়গায় বোমা হামলা করেছে বিএনপি। উদীচী ও পহেলা বৈশাখের অনুষ্ঠানেও তারা বোমা হামলা করেছে। ২০০১ থেকে ২০০৬ সালে মধ্যে জনগণ তাদের কর্মকাণ্ড দেখেছে। জনগণের রোষানলে পড়ে ২০০৮ নির্বাচনে মাত্র ৩০টা আসন পেয়েছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে টাকা খেয়ে বিএনপি এক আসনে দুই তিনজন করে মনোনয়ন দিয়েছে। কেউ লন্ডন থেকে, কেউ পল্টন থেকে, কেউ আবার গুলশানের খালেদা জিয়ার বাসা থেকে মনোনয়ন পেয়েছে। গাংনী ও চুয়াডাঙ্গাতে দুইজন করে মনোনয়ন পেয়েছে। এছাড়া কোথাও আবার তিনজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি গত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে।’
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূপেষ রঞ্জন রায়, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।