কাউখালী (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম
পিরোজপুরের কাউখালীতে নির্মাণসামগ্রী চুরি হয়েছে। প্রবা ফটো
পিরোজপুরের কাউখালীতে দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীনের জমি থেকে দোকানঘর তৈরির নির্মাণসামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে কাউখালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া এলাকায় দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন একটি জমি কিনে বালু ফেলে ভরাট করেছেন। সেই জমিতে কয়েকটি দোকানঘর তৈরির জন্য লক্ষাধিক টাকার মালামাল কিনে রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে সেই মালামাল চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীনের পরিবারের সদস্য জানান, চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।