× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

নৃত্য পরিবেশন করছেন হাজং সম্প্রদায়ের শিল্পীরা। প্রবা ফটো

নৃত্য পরিবেশন করছেন হাজং সম্প্রদায়ের শিল্পীরা। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে শুরু হয়েছে দুদিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব।

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ স্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি সুজন হাজং। আরও বক্তব্য দেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ, গীতিকার হাসান মতিউর রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি হাসিবুর রেজা কল্লোল, হাজং লেখক ও গবেষক শরদিন্দু সরকার, সংগীত পরিচালক ও সংগীত শিল্পী ইমন চৌধুরী।

উদ্বোধনী দিনে আলোচনা সভা শেষে স্থানীয় হাজং সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা