× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, আটক ১

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৯:৪১ পিএম

গাঁজা চাষের অভিযোগে আটক অভিযুক্ত। প্রবা ফটো

গাঁজা চাষের অভিযোগে আটক অভিযুক্ত। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট কানাগাড়ী হরিপাড়া গ্রামে বাড়ির আঙিনায় আখ ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সাত্তার। তিনি কানাগাড়ী হরিপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ঘোড়াঘাট উপজেলা তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাত্তার কৌশলে বাড়ির আঙিনায় আখ ক্ষেতের আড়ালে গাঁজার চাষ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই কেজি ৩০০ গ্রাম ওজনের আট ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আদালতের মাধ্যমে সাত্তারকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা