× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রাকচাপায় মামার মৃত্যু, ভাগিনা আহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:১৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তানভীর হোসেন। তিনি মির্জাপুর উপজেলার গবরা এলাকার আকবর আলীর ছেলে।

আহত মিথুন হোসেন একই উপজেলার মহেড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

তারা সম্পর্কে মামা ও ভাগিনা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’মামা-ভাগিনা মোটরসাইকেলে করে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সল্লা বাসস্ট্যান্ডে পৌঁছালে বালু ভর্তি একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর নিহত হন। আহত মিথুনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি জানান, চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা