মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম
আটক দুই মাদক কারবারি। প্রবা ফটো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইরের পশ্চিম বাস্তা গ্রামের মো. কাউসার ও ধল্লা গ্রামের হানিফ মিয়া।
মোশাররফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরে পশ্চিম বাস্তা গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৫০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেন উপপরিদর্শক মো. ফরহাদুজ্জামান।’
তিনি আরও বলেন, ‘হানিফের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি জামিনে বের হয়ে ফের মাদক কারবারে যুক্ত হয়েছেন। আটক দুজনের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে মামলা করা হবে।’