× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৪

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৯ পিএম

র‌্যাবের হাতে গ্রেপ্তার চারজন। প্রবা ফটো

র‌্যাবের হাতে গ্রেপ্তার চারজন। প্রবা ফটো

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওর এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাসুক মিয়া, কুতুব উদ্দিন, আক্তার হোসেন ও আবু সিদ্দিক।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বালিখলা বাজারঘাট-সংলগ্ন কুতুবউদ্দিনের দোকানঘর থেকে ২৯৬৮ পিস শাড়ি, ৩৯৯ পিস লেহেঙ্গা, ২৫টি বক্সে ১৮০ মিলি করে ১২০০ বোতল ডাবুর আমলা তৈল এবং ৪০ গ্রাম ফ্রি নিউ ডাবুর রেড পেস্ট, ২৫টি বক্সে ২৭৫ মিলি করে ৮০০ পিস ডাবুর আমলা তেল, ৮টি কার্টনে ৪৫০ মিলি করে ১৯২ পিস ডাবুর আমলা তেল, ৮৪ টি বক্সে ১০০ মিলি করে হিমালয়া পিউরিফাইং নিম ফেইস ওয়াস, ৪০ গ্রাম কমপ্লিট কেয়ার টুথপেস্ট, ১২টি বক্সে ৪০ গ্রাম করে ৩৩৬০ পিস বরোলিন অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, ১২টি বক্সে ২৫ গ্রাম করে ৮৬৪০ পিস কাবেরি মেহেদি কোন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। করিমগঞ্জ থানায় মামলা দিয়ে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা