× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাত সন্দেহে পিটুনি, নিহত ২

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১০:১১ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১১:৪১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে তিনি বলেন, ‘নিহতদের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।’

ঘটনার বিষয়ে ওসি আরও বলেন, ‘স্থানীয় মাধ্যমে জেনেছি উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন ডাকাতরা। সেখানে দেশীয় অস্ত্রসহ আটক করে তাদের পিটুনি দেয় এলাকাবাসী। এতে দুইজনের মৃত্যু হয়।’

তারা আসলে ডাকাত ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা তাদের ডাকাত বললেও তারা ডাকাতির সাথে সম্পৃক্ত ছিলেন কি না সে বিষয়টি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। সেটা তদন্তে বেরিয়ে আসবে।’

এ বিষয়ে স্থানীয় দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘পালাসুতা, কাজিয়াতল, শুশুন্ডা, বাখরাবাদ, কেওটসহ আশপাশের বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহ যাবৎ ডাকাতের উৎপাত বেড়েছে। তাই গ্রামের লোকজন রাতভর বাড়ি পাহারা দেন। বৃহস্পতিবার রাতে তাদের হাতে তিনজন পিটুনি খেয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা