দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:১৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:২২ পিএম
দিনাজপুরের হিলি সীমান্তবর্তী এলাকায় অসহায় ও শীতার্ত মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলির গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা দেওয়া হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম সীমান্তবর্তী এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষকে এ সেবা দিয়েছে। যারা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ এসব রোগে ভুগছেন তাদের ফ্রি চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হয়।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।