× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে বাস খাদে পড়ে ১০ পোশাক শ্রমিক আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:১৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ পোশাক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় আল-আমিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

আহতরা হলেনরুমা, রাজিয়া, সালমা, সাহিদা, জাহেদা, নুপুর, ডালিয়া, ঝুমুর, শাহনাজ ও সানিয়া। 

আহতদের হাসপাতালে নিয়ে আসেন ইমন নামে এক পথচারী। আহতদের বরাত দিয়ে তিনি জানান, আহতরা সবাই পোশাক শ্রমিক ছিলেন। তারা রাজধানীর রায়েরবাগ থেকে বাসে করে আদমজী ইপিজেডে যাচ্ছিলেন। একটি ট্রাক চলন্ত বাসটিকে ধাক্কা দিলে খাদে পড়ে তারা আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা অবশ্য গুরুতর নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা