× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল দুই মুদি দোকান

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৫:১৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

আগুনে পুড়ল দুই মুদি দোকান

বাগেরহাটে দুটি মুদি দোকানে আগুন লেগে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। 

বুধবার (১১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পুটিমাড়ি ব্রিজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার শাহজাহান শরিফ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটা দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।’

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, গোবরদিয়া এলাকার জালাল হাওলাদার ও একই এলাকার আইয়ুব আলী মোল্লা।

দোকান মালিক আইয়ুব বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে মালামাল পুড়ে ছাই হয়ে যায়, কিছুই উদ্ধার করতে পারিনি।’

আরেক দোকানদার জালাল বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানের ব্যবসা চালাই। এখন কীভাবে ঋণ শোধ করব জানি না।’

আগুন লাগার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘সবাই হয়তো বলবে শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আসলে তা নয়, শর্ট-সার্কিট হওয়ার মতো কোনো ইস্যু নেই দোকানে। কেউ হয়তো শত্রুতা করে আগুন লাগিয়েছে। এটা তদন্ত করলে পাওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা