× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইয়ের শ্বাশুড়ির লাঠির আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৫:৫৫ পিএম

নিহতের পরিবারের আহাজারি। ছবি : প্রবা

নিহতের পরিবারের আহাজারি। ছবি : প্রবা

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

উপজেলার পৌলী এলাকায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল মাজম। তিনি পৌলী গ্রামের বাসিন্দা ছিলেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, উপজেলার পৌলী এলাকায় বাবুল মন্ডলের সঙ্গে পাশের স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের বিয়ে হয়। বুধবার রাতে বাবুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শ্বাশুড়ি আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাবুলের বাড়িতে আসে।

তিনি বলেন, এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিলেন। পেছন থেকে তার শ্বাশুড়ি আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের চিৎকারে তার চাচাতো ভাই আবুল মাজম এগিয়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে মাজম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় কাউন্সিলর শুকুমার ঘোষ বলেন, পারিবারিক কলহের জেরে বাবুলকে পেটানো হয়। মাজম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা