হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৪ পিএম
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ট্রাক। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে রয়েছে।’
স্থানীয়রা জানান, মিনিট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাওয়ার সময় শাহজিবাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী আহত হলে তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দুল মালেক মারা যায়।