× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গম পাহাড়ে মানবিক সেবায় চার লায়ন্স ক্লাব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩৬ মিনিট আগে

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ আলীকদমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের চারটি লায়ন্স ক্লাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ আলীকদমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের চারটি লায়ন্স ক্লাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ আলীকদমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের চারটি লায়ন্স ক্লাব।

দিনব্যাপী আয়োজনে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, খতনা ও কর্ণছেদনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং এতিমখানা ও মাদ্রাসায় খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ উপকৃত হন।

শনিবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। 

আয়োজকরা জানান, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী, গোল্ডেন সিটি, তিলোত্তমা ও পারিজাত এলিটের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩০০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এ ছাড়া ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা, ১০০ জনের কর্ণছেদন এবং ৩০ শিশুর খতনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ১৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, দুটি এতিমখানায় খাদ্যসামগ্রী এবং পাঁচটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবুবকর ছিদ্দিক পিএমজেএফ। 

বিশেষ অতিথি ছিলেন স্পাউজ লায়ন ইয়াছিন আক্তার ঢলী, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন আব্দুল মান্নান এমজেএফ, হিউম্যানিটারিয়ান অ্যাফোর্টস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন (রানা) এমজেএফ ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. আলমগীর হোসেন (বাবুল), শাহলা আবেদীন এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট  লায়ন মো. জহিরুল ইসলাম (সুজন), রাশেদা আক্তার মুন্নি, নাছরিন সরওয়ার সাথী, মো. লোকমান হোসেন, ক্লাব সেক্রেটারী লায়ন মোহাম্মদ হাসানাতুজ্জামান, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন সাইফুদ্দিন, লায়ন মাহমুদুল হাছান সুমন এবং লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টারের লিওরা উপস্থিত ছিলেন।

আয়োজন প্রসঙ্গে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট রাশেদা আক্তার মুন্নি বলেন, ‘দুর্গম অঞ্চলের মানুষ নাগরিক ও মানবিক সুযোগ-সুবিধা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি মাথায় রেখে লায়ন্স ক্লাবের উদ্যোগে এই মানবিক কর্মসূচি নেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা