খুলনা অফিস
প্রকাশ : ৬ মিনিট আগে
প্রতীকী ছবি।
কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে খুলনায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এসব নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনটির কাচ ভেঙে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্লান্টের সীমানাপ্রাচীর লক্ষ্য করেও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচ ভেঙে যায়।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।