× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনানীর সেই নলকূপের গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ মিনিট আগে

আপডেট : ১৮ মিনিট আগে

ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন। ফাইল ছবি

ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন। ফাইল ছবি

কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স) এর সাত কর্মি দগ্ধহয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ করছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুন্ডলী বের হয়।

এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ, রিক মেকানিক ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।

ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া বাকি তিনজন এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, টানা একমাস পর নেভানো হয় ইনানীর সেই গ্যাসকূপের আগুন। পরে সেখানে সার্ভের কাজ শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞ দল।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট খাল ব্রীজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়। এক পর্যায়ে উদগীরিত গ্যাসে আগুন লেগে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা