× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ গ্রেপ্তার ৫

খুলনা অফিস

প্রকাশ : ১২ মিনিট আগে

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছ এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছ এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-২ এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে খুলনায় একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য চারজন হলেনÑ ইমন খান, মো. আল আমিন, রফিকুল ইসলাম ও হানিফ সিকদার। তাদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ জানায়, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী ও বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত। তিনি ওই সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক সরবরাহের অন্যতম হোতা।

সংস্থাটির দাবি, ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা