× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ বছর পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে পলাতক আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মিনিট আগে

আপডেট : ২৫ মিনিট আগে

এই সেই হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এই সেই হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ২৪ বছর পর ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন ছদ্মনামে আত্মগোপনে থাকা ওই আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে ২৮ নভেম্বর রাতে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আজাদ। তিনি আজাদ প্রকাশ নুর আলম নামেও পরিচিত। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা এলাকার ডন কোম্পানি বাড়ি, ৪ নম্বর ওয়ার্ডের শান্তির বাজারে। তার বাবা আমির হোসেন ওরফে হোসেন আহাম্মদ ও মা সখিনা খাতুন।

পুলিশ জানায়, ২০০২ সালের ২৯ জুলাই ফেনী সদর থানায় দায়ের করা ৫২ নম্বর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৪, ৩০২ ও ৩৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অপহরণ ও হত্যাকাণ্ডের ওই মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ছাগলনাইয়া থানার এসআই মো. গোলাম মোস্তফাকে পরোয়ানা তামিলের দায়িত্ব দেওয়ার পর আসামিকে গ্রেপ্তারে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ২৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর আসামিকে কড়া নিরাপত্তায় ২৯ নভেম্বর রবিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা