× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন দিল দুর্বৃত্তরা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন দিল দুর্বৃত্তরা

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এটি নাশকতাকারীদের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ভাষ্য, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি ইউনিয়ন পরিষদে যান না। তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা