× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবানীপুর স্টেশনে রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নীলসাগর

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

আপডেট : ১৬ মিনিট আগে

ভবানীপুর স্টেশনে রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নীলসাগর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের সামনে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস।

আগুন দেখতে পেয়ে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেওয়ায় নিরাপদে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ঠিক আগে শনিবার  রাত সাড়ে ৮টার দিকে রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় দ্রুতগতিতে আসছিল ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস।

রেললাইনে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রেনের চালক ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। তাঁর তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতায় ট্রেনটি নিরাপদে থামানো সম্ভব হয়। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছায় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। আগুন ও নিরাপত্তাজনিত কারণে ট্রেনটি কিছু সময়ের জন্য আটকে থাকে।

প্রায় ৩০ মিনিট বিলম্বের পর পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে নীলসাগর এক্সপ্রেস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা