× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প: খাদ্য প্রতিমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প: খাদ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাটের কালাই উপজেলার কৃষিজমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়ার উদ্যোগ হয়েছে। এ প্রকল্পের আওতায় পাইপের মাধ্যমে মাঠের জমে থাকা পানি পাশের বড় খালে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

উপজেলার চাকলমুয়া গ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শনকালে শনিবার বিকাল ৫টার দিকে তিনি এসব কথা বলেন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পানি নিষ্কাশনে খাল খনন ও বিদ্যমান খালগুলো পরিষ্কার করা হবে। যেসব এলাকায় খাল নেই, সেখানে পাইপের মাধ্যমে পানি পাশের বড় খালে ফেলার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করা হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা