চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মিনিট আগে
লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাব বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাব বিনামূল্যে চক্ষু পরীক্ষা, হেলথ ক্যাম্প, ডায়াবেটিস পরীক্ষা, চশমা, ওষুধ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে ।
শুক্রবার দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে
চট্টগ্রামের রাউজান উপজেলার তালীমুল কুরআন নুরানী একাডেমিতে দিনব্যাপী এই কর্মসূচি
অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, কর্মসূচিতে পশ্চিম গশ্চি
ও আশাপাশের এলাকার ১ হাজার ৬০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। এর
মধ্যে ১শ’ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৫৮ জন রোগীকে
চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর বিনামূল্যে তাদের
ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এছাড়া ১শ’ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী
বিতরণ করা হয়েছে। এরপর ডায়াবেটিস, ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক
সেমিনার ও লিফলেট বিতরণ করা হয়।
সেন্ট্রাল জুবিলী ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফ’র সভাপতিত্বে ও জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন লায়ন্স প্রথম জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন আবুল হাশেম, সেন্ট্রাল জুবিলী ক্লাব ট্রেজারার লায়ন কাওছারউজ্জামান, সমাজসেবক ইউছুফ তালুকদার, মিরাজ চৌধুরী, সেন্ট্রাল জুবিলীর লিও প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদসহ লায়ন ও লিও নেতারা।