× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩৫ মিনিট আগে

নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী আয়োজনে ভারত ও বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী আয়োজনে ভারত ও বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্যানসার চিকিৎসায় ক্লিনিক্যাল জ্ঞান বিনিময় ও ভারত-বাংলাদেশ স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬-চেন্নাই–চট্টগ্রাম’। চেন্নাইয়ের তেনাম্পেটে অবস্থিত অ্যাপোলো স্পেশালিটি হসপিটালস এ আন্তর্জাতিক সিএমই (কন্টিনিউইং মেডিকেল এডুকেশন) কর্মসূচির আয়োজন করে।

গত শুক্রবার নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী এ আয়োজনে ভারত ও বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। ‘বৈশ্বিক দক্ষতার সংযোগ, ক্লিনিক্যাল উৎকর্ষতার অগ্রগতি’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল একাডেমিক মতবিনিময় ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের পেশাজীবীদের সম্পর্ক জোরদার করা।

অ্যাপোলোর প্রতিনিধিদলে ছিলেন সার্জিক্যাল অনকোলজি বিভাগের ডা. পি. ভেঙ্কট, মেডিকেল অনকোলজি বিভাগের ডা. মোহাম্মদ জেহরান সাইপিল্লাই এবং ব্রেস্ট সার্জারি বিভাগের ডা. আশা রেড্ডি। তারা ক্যানসার চিকিৎসায় আধুনিক অগ্রগতি, মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসাপদ্ধতি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়োপযোগী চিকিৎসার গুরুত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

নভেম্বর মাসের ক্যানসার সচেতনতা উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানে ‘প্রাথমিক শনাক্তকরণ, সময়মতো রোগ নির্ণয়, উন্নত ফলাফল’ বার্তাটি তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এতে ক্যানসার বিষয়ে জনসচেতনতা, স্ক্রিনিং ও সঠিক বিশেষজ্ঞ চিকিৎসা পাওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা. আলী আসগর চৌধুরীসহ জ্যেষ্ঠ চিকিৎসক ও চিকিৎসক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাপোলো স্পেশালিটি হসপিটালসের চেন্নাইয়ের রিজিওনাল হেড রাগিল রঘুনাথ বলেন, ‘এই উদ্যোগের লক্ষ্য ক্লিনিক্যাল জ্ঞান বিনিময়কে উৎসাহিত করা, দীর্ঘস্থায়ী পেশাদার অংশীদারত্ব গড়ে তোলা এবং বাংলাদেশের চিকিৎসকদের জন্য অ্যাপোলোতে বিশেষায়িত প্রশিক্ষণ, ক্লিনিক্যাল অবজারভারশিপ ও রোবোটিক সার্জারিসহ আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা