× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিস্যু কালচার পদ্ধতিতে আধুনিক চাষাবাদ, কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

ধনবাড়ীতে ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত ফসলের আধুনিক চাষাবাদ বিষয়ক কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধনবাড়ীতে ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত ফসলের আধুনিক চাষাবাদ বিষয়ক কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত ফসলের আধুনিক চাষাবাদ বিষয়ক কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

অনুষ্ঠানে প্রধান উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।

ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. মঞ্জুরুল ইসলাম, বিসিএস (কৃষি)-এর সঞ্চালনায় প্রশিক্ষণে স্থানীয় কৃষক-কৃষানিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পারলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয়ও বৃদ্ধি করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তি কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এ পদ্ধতিতে উন্নত জাতের রোগমুক্ত ও মানসম্মত চারা উৎপাদন করে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করা যায়।

কৃষকদের প্রচলিত চাষাবাদের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হতে হবে। কৃষক-কৃষানিদের হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা পৌঁছে দিতে পারলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। সরকার কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রশিক্ষণে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের চারা উৎপাদন, চারা রোপণ, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিতে ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পাশাপাশি কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে এ প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করা এবং টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা