× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের কাছে ‘ধর্ষণচেষ্টার শিকার’ স্কুলছাত্রী

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪৯ মিনিট আগে

অভিযুক্ত শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

অভিযুক্ত শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। 

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম শরিফুল ইসলাম। তিনি উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের কাছে প্রাইভেট পড়ত।

গত ১৯ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। সে সময় কক্ষে আরেকজন শিক্ষার্থী উপস্থিত ছিল।

এ সময় অভিযুক্ত শিক্ষক কৌশলে অপর শিক্ষার্থীকে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়ে ওই ছাত্রীকে একা পেয়ে শারীরিক সম্পর্কের কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি ছাত্রীকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। 

এতে ওই ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী অভিযুক্তকে ধাক্কা দিয়ে কক্ষের বাইরে বেরিয়ে যায় এবং বাকী সহপাঠীদের বিষয়টি জানায়। পরে দ্রুত বাড়ি ফিরে পরিবারের সদস‍্যদেরও বিষয়টি জানায়।

ওই ছাত্রীর বাবা জানান, তিনি অসুস্থতাজনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্ত্রী মোবাইল ফোনে তাকে ঘটনার বিষয়ে জানান। সুস্থ হয়ে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনেও পাওয়া যায়নি।

আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী দুলু বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) স‍্যারের কাছে লিখিত দিয়েছি। যেহেতু তিনি ম‍্যানেজিং কমিটির সভাপতি। তিনি যা নির্দেশ দিবেন তা পালন করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ও আদারহাট আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বলেন, “বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা