রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
শুকবার রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুকবার রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর
ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন ওরফে সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ
আলমের ছেলে।
র্যাব জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়
দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে র্যাবের মগবাজার সিপিসি-২, এসআরবি-৩
এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি
চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রের
সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তার শাওন
ওরফে সাব্বিরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।