× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা প্রত্যাহার ও ছাত্রত্ব ফেরতের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ মিনিট আগে

নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে শনিবার ‘বরিশালের সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে সমাবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে শনিবার ‘বরিশালের সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে সমাবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


বরিশালে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তার ছাত্রত্ব পুনর্বহাল এবং এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত না করেই তার ছাত্রত্ব বাতিল করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তারা ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

দ্রুত মামলা প্রত্যাহার ও ছাত্রত্ব পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা