× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষতি ১ কোটি ৬২ লাখ টাকা

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

চকরিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আশরাফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চকরিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আশরাফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দাশ।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ছাবু, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মঈনুর রশীদ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পিআইও দিলীপ দাশ বলেন, ইউএনওর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হবে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজার পরিচালনা কমিটির সভাপতি শোয়াইবুল ইসলাম জানান, আগুনে ডেকোরেশন, ফার্মেসি, মুদিদোকান, মোবাইল ও মাইকের দোকান, সেলুন, লন্ড্রি, কুলিং কর্নার, মুরগির দোকান, কাপড়, হার্ডওয়্যার ও মেশিনারিজসহ বিভিন্ন ধরনের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেকের মুদিদোকান। তার দোকানের প্রায় ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সব মিলিয়ে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ১ কোটি ৬২ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল হুদা রানা বলেন, অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পথে বসেছেন। দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও দোকানের মালামাল হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

চকরিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আশরাফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১৫টি দোকান পুড়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা