যশোর প্রতিবেদক
প্রকাশ : ৩৭ মিনিট আগে
আপডেট : ৩৬ মিনিট আগে
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় মন্ত্রী-সচিব অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলা
ভবদাহ পাড়ের ১২ লাখ মানুষের দুর্ভোগ কমাতে যশোরে পৌঁছেছেন ৫ মন্ত্রী ও সচিব। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় তারা বিমানে যশোর পৌঁছান।
৮টা ৩০ মিনিটে যশোর সার্কিট হাউস পৌঁছে রাত কাটান। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদাহ পাড়ের ১২ লাখ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সভায় তারা মিলিত হন।
তাদের মধ্যে রয়েছেনÑ বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নাসিমুল গনিসহ বাংলাদেশ সরকারের চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সচিব ।
আলোচনায় আরও অংশ নেন যশোরের সরকারি দপ্তরের কর্মকর্তারা ও ভবদাহের পানি নিষ্কাশন নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান।
আলোচনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যশোরের কর্মকর্তা পলাশ কুমার ব্যানার্জি তার বক্তব্য তুলে ধরে বলেন, সেনাবাহিনী দ্বারা ভবদাহ প্রকল্প বাস্তবায়ন করায় এখন ওই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকাংশ লাঘব হয়েছে। বর্তমানে যে প্রকল্প চলমান রয়েছে সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে ভবদাহের জলবদ্ধতা নিরাশন হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ও পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ভবদাহ প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে ওই অঞ্চলে কৃষির ফলন বাড়বে। পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিবছর বিপুল পরিমাণের কৃষকের ফসল নষ্ট হয়। এর ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। ভবদাহের প্রকল্প বাস্তবায়ন করা গেলে এবং এই পানি নিষ্কাশন করা গেলে এই অঞ্চলের কৃষকের দুর্দশা দূর হবে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, সেচ প্রকল্পের পরিবর্তে পলি জমে ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খনন এবং বিলগুলোতে জোয়ার-আঁধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব। তাছাড়া অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে ভবদাহ সংস্করণ করা হলে এ অঞ্চলের কৃষকের সুফল মিলবে না। তিনি আরও বলেন, অনেক বছর ধরেই ভবদাহ অঞ্চলে সরকার থেকে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ হয়। কিন্তু নানা উপায়ে সরকারি টাকা নয়ছয় করা হয়। প্রকৃতপক্ষে এ অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের কোনো উপকারে আসেনি।
আলোচনা সভার সভাপতিত্ব করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আলোচনা সভার শেষে বেলা ২টাই ভবদাহ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৪ মন্ত্রী ও সচিবের।
আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলার সুশীল সমাজের নাগরিকরা।