× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটে উপাচার্য পরিবর্তনের দাবি

সংকট নিরসনে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ মিনিট আগে

সংকট নিরসনে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বর্তমান উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে সাবেক উপাচার্য ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংকট যেন কাটছেই না।

এরই প্রেক্ষিতে গত বুধবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণার মাধ্যমে পুনরায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরই সূত্র ধরে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন স্লোগান দেন তারা।


জানা গেছে, গত বুধবার রাতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার পরদিন বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।


শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অপসারণ এবং সাবেক উপাচার্য ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি সরকার আমলে নিচ্ছে না। এ ছাড়া গবেষণা তহবিল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সংকট নিরসনে বর্তমান উপাচার্যকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা