× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ১৩ মামলার আসামি ছিনতাইকারী ইসমাইল গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে মো. ইসমাইল হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বৃহস্পতিবার রাতে মোহরা কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। শুক্রবার চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ইসমাইল হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে অন্তত ১৩টি মামলা রয়েছে।

চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, ইসমাইলকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা