× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ৩ হাজার ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ৩৯ মিনিট আগে

আপডেট : ৩৮ মিনিট আগে

খুলনায় ৩ হাজার ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে এসআরবি।

উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম নন্দনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় শিরোপা আফরিনকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম ফেরদৌস ওরফে লাদেন।

অভিযানকালে উদ্ধার করা ৩ হাজার ২০০ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার শিরোপা আফরিনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপসা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা