রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
রাজবাড়ীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাহিম ওই গ্রামের সাইফুলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়িতে খেলছিল মাহিম। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের শাহিনের পুকুরে পড়ে যায় সে। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।”