কক্সবাজার অফিস
প্রকাশ : ১৬ মিনিট আগে
ইনানীতে বাপেক্সর চেষ্টায় গ্যাসের আগুন নিয়ন্ত্রণে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা ৩১ দিন পর কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাপেক্স। চূড়ান্ত অপারেশনে ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আগুন আনে বাপেক্সের ড্রিলিং সদস্যরা।
তাদের সঙ্গে সহযোগিতা করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে এখনও গ্যাস বের হচ্ছে, যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ৪-৫দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম।
তিনি বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা, আগুনের তাপ নিয়ন্ত্রণে চারদিকে থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রয়োগ করে পানি। ১০ মিনিটের মধ্যে কেসিং পাইপটি কূপের ১৩ ফিট ভেতরে প্রবেশ করানো হয়, আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে আসে বাপেক্সের। আগুন বাপেক্সের নিয়ন্ত্রণে আসলে গ্যাস এখনও বের হচ্ছে। এটিও বন্ধ কেসিং পাইপের ভেতরে ড্রিলিং পাইপ প্রবেশ করানোর পর কেমিকেল মাধ্যমে সিমেন্টিং করা হবে। যা করতে ৪-৫ দিন লাগতে পারে জানিয়েছে বাপেক্স। কূপের আগুন বন্ধ পুরো ব্যবস্থাপনায় ছিল বাপেক্স। অপারেশনটি সফল হওয়ায় অনেক অর্থের সাশ্রয় হয়েছে বলে জানায় বাপেক্স। আর আগুন বন্ধ হওয়ায় গ্যাসের নমুনা সংগ্রহের কথা জানিয়েছেন বাপেক্সের এস এম নাফিকুন আরহাম।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে নলকূপের ১০০০ ফুট গর্ত থেকে প্রাকৃতিক গ্যাস বের হয়ে আগুন জ্বলে। যা ১৫ দিন পর্যবেক্ষণ করে বাপেক্স। পরবর্তী সময়ে বাপেক্সের আরেকটি টিম এসে গত ১৪ দিনে আগুন নিয়ন্ত্রণে আনে।